• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২ ৩:০৪
আপডেট: বুধবার, ৩ আগস্ট, ২০২২ ৩:০৪

 

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালের সঙ্গে ১-১ ড্র করে ফাইনালে ওঠা নিশ্চিত করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজের দলের সঙ্গে হেরে আসরের যাত্রা শুরু করেছিল ভারত। এর পর যেন অপ্রতিরোধ্য হয়ে উঠে স্বাগতিকরা। টানা তিন জয় তুলে নিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে তারা।

ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে মঙ্গলবার লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারায় ভারত। ৮৯তম মিনিটে গুরকিরাত সিংয়ের কল্যাণে একমাত্র গোলটি পায় স্বাগতিক দল।

বাংলাদেশের বিপক্ষে হারের পর টানা তিন ম্যাচে দাপুটে জয় পেয়েছে ভারত। শ্রীলঙ্কাকে ৪-০ এবং নেপালকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠার স্বপ্ন জিইয়ে রাখে তারা।

অবশেষে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের ফাইনালে ভারত। অপরদিকে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্বের শীর্ষ দল হিসেবে ফাইনাল খেলা নিশ্চিত করে পল থমাস স্মলির দল।

আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এ আসরের একমাত্র অপরাজিত দল বাংলাদেশ তাদের গত আসরের হারের প্রতিশোধ নেওয়ার প্রতীক্ষায় থাকবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম