শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, সিসিইউ থেকে বের হওয়ার পর একদল তরুণ চিকিৎসক ও নার্সের সঙ্গে দেখা যায় স্বাস্থ্যমন্ত্রীকে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।













