• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সোনারগাঁয়ে আলফা এক্সপ্রেসের বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:৪৮
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:৪৮

সোনারগাঁয়ে আলফা এক্সপ্রেসের বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা
 

এম আরকামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার মূল্য ৬৯ লাখ টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যশোরের শার্শা থানার ভবেরবেড় এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩০), একই জেলার কোতোয়ালি থানার নিউমার্কেট বি-ব্লক এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে সাইফুল হোসেন (৩৮)।
জেলা ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালিয়ে সিটের ভেতর বিশেষ কায়দায় লুকানো পলিথিনে মোড়ানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের নিয়ে অভিযান চালিয়ে সাইনবোর্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি। অভিযানে বাসটিও জব্দ করা হয়েছে।
ডিবি আরো জানায় জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ও ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন ডিবির ‘ক’ জোনের এসআই মফিজুল ইসলামসহ অন্য সদস্যরা।
এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ইয়াবা চালানের মূল হোতাকে গ্রেপ্তারে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম