• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘কিছু একটা ঘটেছে’

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ৮:৩৫
আপডেট: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ৮:৩৫

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পেছনে ‘কিছু একটা ঘটেছে’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন,‘নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, এটা আমার বিশ্বাস। না হলে এতগুলো প্রাণ যায় না।’

আজ মঙ্গলবার পুরান ঢাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে অগ্নিনির্বাপককর্মী শাকিল তরফদারের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কীভাবে এই ভয়াবহ বিস্ফোরণ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কার গাফিলতি , স্যাবোট্যাজ বা উদ্দেশ্যমূলক কি না জানতে এনকোয়ারি করতে হবে।’

এই দুর্ঘটনার পেছনে ‘পাওয়ারফুল’ কেউ থাকলে শাস্তি হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পাল্টা প্রশ্ন করেন। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন কাউকে ছাড় দিয়েছেন? যারই সংশ্লিষ্টতা থাকুক শাস্তি পেতে হবে।’

সীতাকুণ্ডে এতজন অগ্নিনির্বাপক কর্মীর প্রাণহানির পর ফায়ার সার্ভিসের আধুনিকায়ন, আরও প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করেন কি না এমন প্রশ্ন করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি বলেন, ‘এখনকার ফায়ার সার্ভিস আগের মতো নয়। এখন তারা আর ঘন্টিবাজানো বাহিনী নয়, একটি অত্যাধুনিক বাহিনী। আগে আগুন নেভার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে হাজির হতো। এই বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে সরকার। সক্ষমতা বৃদ্ধিতে আরও কাজ চলছে।’

ডিপোতে আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপকবাহিনীর সাহসিকতার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফায়ার সার্ভিসের সদস্যরা অকুতোভয় বলেন তিনি। সিলেটে জঙ্গিবাদ বিরোধী অভিযান ও এফ আর টাওয়ারে ফায়ার সার্ভিসের ভূমিকার কথা স্মরণ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘তাঁরা জীবনের পরোয়া করেন না, ডাক আসলে এক মুহূর্ত দেরি করেন না।’

গত শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন লাগার ৬১ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম