• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আড়াইহাজারে নবাগত ওসিকে নিরপক্ষ ভূমিকাপালনের আহবান পারভিন আক্তারের

প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১:৩০
আপডেট: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১:৩০

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার নবাগত ওসিকে নিরপক্ষ ও সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন সেই আহবান জানান। শনিবার (২৬ এপ্রিল) বিকালে আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত আশিক সুপার মার্কেটে তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন, বিদায়ী ওসি আড়াইহাজারবাসীকে হয়রানী করে রেকর্ড করেছেন। যার কারনে উপজেলার বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের আন্দোলনের কারনে তিনি টিকতে পারেনি। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বদলী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় এই কথা বলেন।
এ সময় পারভীন আক্তার বলেন, বিএমপির মূলনীতি, আড়াইহাজারে থাকবেনা কোন দূর্ণীতি। চোর ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ। আমি আড়াইহাজারের সকল প্রসাশনকে হুশিয়ার করে বলে দিচ্ছি। কোন অফিস আদালতে কোন ধরনের সন্ত্রাসী, দূর্ণীতিবাজকে যেন প্রশ্রয় দেয়া না হয়। যদি ওসি এনায়েতের মতো কোন ব্যক্তির ইশারায় অপরাধে জড়িয়ে যান, তাহলে আড়াইহাজার উপজেলার আমজনতাকে সাথে নিয়ে গণধোলায়ের মাধ্যমে আড়াইহাজার থেকে বিদায় করবো ইনশাআল্লাহ। এটাই হলো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। এদিকে বদলী হওয়ার ৩দিন পরও থানা থেকে চলে না যাওয়ায় পারভিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন। বিতর্কিত ওসি থানা না ছাড়লে আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন পারভীন আক্তারের রাজনৈতিক সেক্রেটারি ও সাবেক নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও বর্তমান নারায়ণগঞ্জ জেলা কোকো স্মৃতি পরিষদের আহব্বায়ক সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব শহিদুল্লাহ চেয়ারম্যান, সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক, বর্তমান জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, আড়াইহাজার উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বি.এন.পির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়াসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম