• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আড়াইহাজারে বিএনপি নেতার ফার্মেসিতে ইয়াবা রেখেচাঁদা দাবী

প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ২:৫০
আপডেট: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ২:৫০

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা ও ফার্মেসী ব্যবসায়ী সাদেকুর রহমানের দোকান থেকে ইয়াবা উদ্ধার ও চাঁদা দাবীর ঘটনায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকালে ভুক্তভোগী সাদেকুর রহমান এই লিখিত অভিযোগ দায়ের করেন। সাদেক আড়াইহাজারের গোপালদী পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। গোপালদী বাজারে তার একটি ফার্মেসি রয়েছে।
এঘটনায় অভিযুক্তরা হলেন, সহকারী উপ পরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন ও কনস্টেবল আবুল খায়ের। এছাড়াও অভিযোগে পুলিশের দালাল ও সোর্স আরও তিন জনকে নাম দেয়া হয়েছে।
অভিযোগে সাদেকুর রহমান জানান, গত ৩ জুন তানভীর ও রফিকুল দোকানে বসে পিঠা খেতে খেতে যেকোন সময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি বলে জানায় এবং তাদের স্মরণ করা লাগতে পারে বলে। পরের দিন ৪ জুন অভিযুক্ত দুই পুলিশ সদস্য দোকানে আসে এবং তানভীর ও রফিকুলের বসার জায়গায়ই বসে। এসময় তারা নানান কথাবার্তার এক পর্যায়ে একটা সিরাপ হাতে নিয়ে জিজ্ঞেস করে এটা কিসের, আমি বলি ভিটামিনের সিরাপ। এসময় সিরাপের বোতলের পেছনে লুকিয়ে থাকা একটি কাগজের প্যাকেট বের করেন তারা। এসময় সেই প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। প্যাকেটটিতে ৪৫ থেকে ৪৯টির মত ইয়াবা ছিল।
এসময় পুলিশ সদস্যরা দেড় লক্ষ টাকা চায় এবং টাকা না দিলে গ্রেপ্তার করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করেন সাদেকুর। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতারা এগিয়ে আসার পর সাদেকুরের পরিচয় জানতে পেরে তারা চুপ হয়ে যায়। এসময় উপস্থিত সোহেল তানভীর ৫০ হাজার টাকায় মীমাংসার কথা বললে তারা ঘটনাস্থল থেকে ভয়ে চলে যায়।
এ ঘটনায় যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার জন্য জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের প্রতি আবেদন জানিয়েছেন সাদেকুর রহমান।
অভিযুক্ত এএসআই কুতুবউদ্দিন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনরা তদন্ত করছে। তাদের সাথে কথা বললে জানতে পারবেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, অভিযোগ পাবার পর বিষয়টি তদন্ত চলছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (আড়াইহাজার সার্কেল) মেহেদী হাসান বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা দোষী প্রমাণিত হলে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম