শরীয়তপুর প্রতিনিধি \ শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ডাকা ১৯ নভেম্বর ঘোষিত কর্মসূচীর লকডাউনের নামে নাশকতা বিরোধী কর্মসূচী সফল ভাবে পালন করেছে। জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপির সার্বিক তত্বাবধায়নে ,জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ এমপি ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এমপি ও জেলা পরিষদেও প্রশাসক জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, গত ১৬ নভেম্বর পদ্মাসেতু এলাকায় বিক্ষোভ কর্মসুচী পালন শেষে পথসভায় ৩দিনের কর্মসূচী ঘোষনা করেন। ১৯ নভেম্বর ঘোষিত কর্মসূচীর লকডাউনের প্রতিরোধের জন্য পদ্মাসেতু এলাকা ,শরীয়তপুর জেলা সদর ও নড়িয়া সদর,ভোজেশ্বর সহ পুরো জেলায় শক্ত অবস্থান নেয়। বিশেষ করে শরীয়তপুর-১ আসনের এমপি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এর নেতৃত্বে জেলা যুবদল,জেলা ছাত্রদল ও জেলা স্বেচ্ছাসেবকদল সহ মহিলাদলের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে পদ্মাসেতু এলাকায় অবস্থান নিয়ে দিনরাত মাঠে থাকেন। এ সময় তারা নাশকতা সৃষ্টিকারীদের সকল কর্মসূচী প্রতিহত করে ঐ এলাকায় শান্তি শৃংখলা নিশ্চিত করেন।যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। কোন প্রকার নাশকতা করার সুযোগ পায়নি নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের লোকজন। এ দিকে সরদার নাসির উদ্দিন কালুর নেতৃত্বে জেলা বিএনপি সদর উপজেলা বিএনপি ,পৌরসভা বিএনপি,জেলা সদরে শক্ত অবস্থা নিয়ে সকল ধরনের নাশকতা থেকে শহরবাসি তথা সদর উপজেলা কে মুক্ত রাখেন। ফলে মানুষের জীবন যাত্রা স্বাভাবিক ছিল। এ কর্মসুচীতে অংশ নেন জেলা বিএনপির সহসভাপতি মোঃ সিরাজুল হক মোল্যা, মোঃ আবুল হোসেন সরদার,আঃ মান্নান মাদবর, মোফাজ্জেল হোসেন ফকির, বিএম হারুন অর রশিদ, যুগ্নসম্পাদক দুলাল খান,এড মনিরুজ্জামান দিপু,বিএম মহি উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, প্রচার সম্পাদক রুহুল আমীন মুন্সি, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আঃ জব্বার খান এবং বিএনপির ও অংগ সংগঠনের ইউনিয়ন সভাপতি সাধারন সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের হাজার দলীয় নেতাকর্মীগন।এ দিকে জেলা কৃষকদল ও মহিলা দল সহ জেলা আইনজীবি ফোরা আলাদা আলাদা ভাবে বিক্ষোভ করেছে।













