• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

কাপুরুষ আমেরিকানরা সবকিছু ভেস্তে দিয়েছে: পেজেশকিয়ান

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ২:০৪
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ২:০৪

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি সম্পাদনের আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে আলোচনা আবার শুরু করে চুক্তি চূড়ান্ত করার পক্ষে মত দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে সম্প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, আমরা যখন আলোচনা করছিলাম, তখন কাপুরুষ আমেরিকানরা সবকিছু ভেস্তে দিয়েছে। তবু আমি মনে করি, আমাদের আবার এগিয়ে গিয়ে চুক্তিটি সম্পন্ন করা উচিত।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত গণমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে বারবার ইরানকে হুমকি দেন বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র। একই সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তার জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, বর্তমান পরিস্থিতিতে কার্যকর অভিযান চালাতে পারবে না; এ বিষয়টি শত্রুপক্ষ অন্য সবার চেয়ে ভালো জানে। তারা নিজেদের লক্ষ্য অর্জনে নিশ্চিতভাবেই ব্যর্থ হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সম্ভাব্য নতুন হামলার সিদ্ধান্ত আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর নেওয়া হবে। তবে তিনি বারবার দাবি করেছেন, নতুন করে সামরিক অভিযান চালিয়ে যে কোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারেন তিনি।

মোহেব্বি বলেন, যুদ্ধসংক্রান্ত মার্কিন বিবৃতিগুলোর উদ্দেশ্য হলো, গণমাধ্যমে এসব বিষয় প্রচারণা ও ইরানের জনগণের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালালে তার জবাব দিতে প্রস্তুত থাকবে ইরান। এমনকি সীমিত পরিসরে কোনো পদক্ষেপ নিলেও সশস্ত্র বাহিনীর বর্তমান প্রস্তুতি ও কার্যপরিকল্পনার কারণে ইরানের জবাব হবে কয়েক গুণ বেশি শক্তিশালী।

সূত্র: রয়টার্স

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম