• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কোন্দল ভুলে দলের ঐক্য সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার তাগিদ ডা. জাহিদের

প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫ ১২:০২
আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫ ১২:০২

 

সিলেট প্রতিনিধি
সিলেটে ঝটিকা সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার সকালে তিনি সিলেটে আসেন এবং ঢাকায় ফেরেন বিকালে। অল্প সময়ের এই সফরে তিনি জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতা ও সিনিয়র নেতাদের সঙ্গে একান্তে কথা বলেন।

এ সময় তিনি কোনো কমিটিতে ডেভিলের অনুপ্রবেশ ঘটে থাকলে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও দলের ঐক্য সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার নির্দেশনা দেন।

তিনি বলেন, মাঠের সব খবর দলের শীর্ষ দায়িত্বশীলসহ কেন্দ্রের কাছে আছে। নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে এবং গ্রুপিং-কোন্দলসহ সব ধরনের সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেন তিনি।

নগরীর হজরত শাহজালাল (রহ.) দরগাহ গেটের একটি হোটেলে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সময় এসব নির্দেশনা দেন ডা. জাহিদ।

দুপুরে তিনি সিলেটের বিয়ানীবাজারে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। এ সময় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ কয়েক নেতা তার সঙ্গী হন।

এর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জি কে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকী ছাড়াও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সিলেট বিএনপির মুক্তাদির বলয় ও আরিফ বলয়ের মধ্যে সম্প্রতি দূরত্ব ক্রমেই বাড়ছে। বাড়ছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বহিষ্কারের ঘটনা। এমন পরিস্থিতিতেই সিলেটে ঝটিকা সফর ডা. জাহিদের।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম