• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত নির্বাচন করতে পারবেন না : আইনমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১৬
আপডেট: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১৬

 

খালেদা জিয়া দুটি দুর্নীতির মামলার আসামি ছিলেন। সেই মামলাগুলোতে তিনি দণ্ডপ্রাপ্ত। যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ দ্বারা তিনি নির্বাচন করতে পারবেন না। তবু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া নিয়ে সাংবাদিকরা ধূম্রজালের সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের জমশেরপুর উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আনিসুল হক আরো বলেন, খালেদা জিয়াকে তার ভাই শামীম ইস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে মুক্তি দেয়া হয়েছিল। আবেদনে বলা হয়েছিল, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার জীবন বিপন্ন। তার সুচিকিৎসার প্রয়োজন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মানবিক কারণে দুটি শর্তে দণ্ডদেশ স্থগিত রেখে মুক্তি দিয়েছেন। শর্ত দুটি হচ্ছে তিনি ঢাকায় নিজ বাসায় থেকে দেশে চিকিৎসা নিবেন এবং বিদেশ যেতে পারবেন না।

স্থানীয় জমশেরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: নাছিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ আলম অ্যাডভোকেট, আইন মন্ত্রণালয়ের সচিব মো: গোলাম সারোয়ার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন প্রমুখ।

সূত্র : বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম