• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

গরীবের নোরা ফাতেহি হলেন নুসরাত ফারিয়া!

প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ৩:০২
আপডেট: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ৩:০২

 

ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল ফ্যাশন সচেতন হিসেবে বেশ নামডাক আছে নুসরাত ফারিয়ার। বিশেষ করে তিনি সাধারণত পোশাকের ক্ষেত্রে বলিউডকে অনুসরণ করেন। এর মাধ্যমে নিজেকে বলিউডি ভাবধারায় জাহির করতে চান অনুরাগীদের কাছে। যদিও এতে করে নেট-দুনিয়ায় ট্রলের শিকার হন এ নায়িকা। দিনকে দিন তিনি ট্রলের সমার্থক হয়ে উঠছেন।

এই যেমন ফারিয়া তার প্রকাশিতব্য ‘বুঝি না তো তাই’ গানের মিউজিক ভিডিওর একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। খোলামেলা পোশাকেই দেখা যাচ্ছে তাকে, যেমনটা বলিউডের নায়িকাদের দেখা যায়।

ফারিয়ার এই ছবির নিচে নেটিজেনরা নানারকম ব্যাঙ্গাত্মক কথা লিখছেন। বেশিরভাগের মতে, তিনি নোরা ফাতেহিকে নকল করেছেন। তেমন একজন লিখেছেন, নুসরাত ফারিয়া গরীবের নোরা ফাতেহি।

কেউ কেউ তো তাকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করছেন। আবার সানি লিওন বলতেও দ্বিধা করছেন না। এ রকম অনেক নেকিবাচক মন্তব্যে ভরে গেছে মন্তব্যের ঘর।

তা ছাড়া পবিত্র রমজান মাসে এমন খোলামেলা পোশাকের ছবি প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন। তাদের মতে, রোজার মাসটা অন্তত তিনি শালীন থাকতে পারতেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম