• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ছোটপর্দায় নিষিদ্ধ অভিনেত্রী চমক

প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ৬:১৮
আপডেট: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ৬:১৮

 

বিনোদন ডেস্ক

অপ্রীতিকর ঘটনার কারণে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুটিং সেটে অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার ও কাজ বন্ধ করায় তার বিরুদ্ধে অভিযোগ উঠে। তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় তিন সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড সংবাদ সম্মেলন ডাকে। সেখানে জানানো হয়, তিন মাসের জন্য অভিনেত্রী চমককে নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সব ধরনের কাজ না করার নির্দেশ দিয়েছে ডিরেক্টরস গিল্ড।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের জন্য ক্ষতিপূরণ দিতে হবে চমককে এবং থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে।

এতে আরও জানানো হয়, নাটকের প্রযোজক, পরিচালক, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সবার উপস্থিতিতে দুঃখ প্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সচেষ্ট থাকবেন।

উল্লেখ্য, আদিফ হাসান পরিচালিত ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ এর শুটিং চলছিল ৪ আগস্ট। সেখানে একটি বিষয় নিয়ে তর্ক শুরু করেন চমক। এমনকি সেটে পুলিশ ডাকেন এই অভিনেত্রী। আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত ঘটে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম