• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৬:১০
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৬:১০

জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
অনাড়ম্বরপূর্ণভাবে নিজের ৬২তম জন্মদিন পালন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জন্মদিনে দলীয় কোনো কর্মসূচি রাখেননি। সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। তবে জন্মদিনে শিশুদের আবদার পূরণ করেছেন তিনি। শিশুদের হাতে উপহার হিসেবে তুলে দেন ক্রীড়া সামগ্রী। শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। শুক্রবার রাজধানীর বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে আলাপে মাতেন তিনি। জানতে চান, কার কোন খেলা ভালো লাগে। পরে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন সরকারপ্রধান। এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়। এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বলেন, আমি তোমাদের জন্য উপহার আনছি তো। মনে আছে ওটা। কার কার মনে আছে? ভুলে গেছো!

প্রধানমন্ত্রী বলেন, কে কে আছে ক্লাস নাইনে? দশম শ্রেণিতে কেউ নেই? তাহলে তোমরা দু’জন আসো। তোমরা দু’জন বড়। সেজন্য ওদের হাতে দিচ্ছি। তোমরা বণ্টন করবে। এ সময় ফুটবলসহ খেলাধুলার বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেন। পরে প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন।
গত ৬ই নভেম্বর বনানী নৌবাহিনীর কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে খেলাধুলা নিয়ে একদল শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন তিনি তাদের জন্য খেলার সামগ্রী দেয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম