• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

জবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ছাত্রদলের বুকশেলফ প্রদান

প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ২:৫০
আপডেট: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ২:৫০

 

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে দুইটি নতুন বুকশেলফ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শিক্ষার্থীদের ব্যাগ, বই ও অন্যান্য জিনিসপত্র রাখার সুবিধার্থে পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী এই বুকশেলফ প্রদান করা হয়।

রবিবার (২৭ এপ্রিল) বিকেলে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বুকশেলফ দুটি হস্তান্তর করা হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘শিক্ষার পরিবেশ উন্নত করতে ও পাঠাভ্যাস বৃদ্ধিতে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনা করে নানাবিধ শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করবো।’

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সবসময় ছিল এবং থাকবে। আমাদের শিক্ষার্থীবান্ধব কর্মসূচির অংশ হিসেবেই এই বুকশেলফ প্রদান করা হয়েছে। লাইব্রেরিতে শিক্ষার্থীদের ব্যাগ ও মালামাল রাখার উপযুক্ত ব্যবস্থা না থাকায় তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা এ উদ্যোগ গ্রহণ করি। আমাদের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’

বুকশেলফ হস্তান্তর অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বুকশেলফ প্রদান ও পত্রিকা সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বুকশেলফ স্থাপন করা হয় এবং নিয়মিত পত্রিকা সরবরাহও অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম