• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৪:৫৪
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৪:৫৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় প্রথমে জাতীয় স্মৃতিসৌধ এবং সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম