• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জানুয়ারিতে নির্বাচন চায় গণঅধিকার পরিষদ : শাকিল উজ্জামান

প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫ ১:০১
আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫ ১:০১

 

জনতার আওয়াজ ডেস্ক
টাঙ্গাইলের ভূঞাপুরে পৌরশহরের বাসস্ট্যান্ডে লিফলেট বিতরণ করেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন ঘোষণা করেছেন অন্তবর্তী সরকার। এর প্রেক্ষিতে কথা বলেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

তিনি বলেন, সরকার যে সময়টির কথা জানিয়েছেন সেটি প্রাকৃতিক দুর্যোগ, গরম, পাবলিক পরীক্ষার সময়। এ সময়ে জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে উপযুক্ত সময়।

মঙ্গলবার (১০ জুন) বিকাল ৫টায় টাঙ্গাইলের ভূঞাপুর পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় গণঅধিকার পরিষদের ২১ দফা ঘোষণাপত্রের লিফলেট বিতরণকালে তিনি এসব কথা জানিয়েছেন।

শাকিল উজ্জামান বলেন, কোটা সংস্কার আন্দোলনের মূল নায়ক গণঅধিকার পরিষদের ভিপি নুর। সে সময় আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলায় আমাদের তথা তার মতের বিরোধী দলের নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতন ও জেল-জুলমের শিকার হয়েছেন। আজ সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনা পালালেও তার দোসররা দেশে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। খুনি হাসিনার দ্রুত বিচার কার্যক্রম সস্পন্নের দাবি করছি।

তিনি আরও বলেন, স্বৈরাচার পতনের দীর্ঘ কয়েক মাস পার হলেও দেশে মব বন্ধ হয়নি। সিএনজি-বাস-ট্রাকস্ট্যান্ড ইত্যাদি স্থানে চাঁদাবাজি, দখলবাজি বেড়ে গেছে। এসব রোধে আইনশৃঙ্খলাবাহিনী তৎপরতা বাড়ানো দরকার। ভূঞাপুরে ইতোমধ্যে বেশ কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, নিন্দা জানাচ্ছি। এছাড়া বর্ষা মৌসুম আসছে, তাই অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি রুবেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি সজিব, সহসাংগঠনিক সম্পাদক সাগর, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ সোহেল রানা, গোবিন্দাসী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি হারুন, সাধারণ সম্পাদক মান্নান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম