• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আইন সহায়তা দিবস পালিত

প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১:২২
আপডেট: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১:২২

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ পালিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটি এই আয়োজন করে।

পরে আদালত প্রাঙ্গণে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, জেলা লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও দায়রা জজ এর চেয়ারম্যান জামাল হোসেন।

এসময় ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম দায়রা জর্জ লুৎফর রহমান সহ লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।

দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান, চক্ষু পীরক্ষা, ডায়বেটিস পরীক্ষা করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম