• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৭

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১২
আপডেট: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১২

 

বগুড়া প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে ফার্নিচার বোঝাই পিকআপে ডাকাতির সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তর পাড়ার রাতুল (২২), শাবরুল কারিগর পাড়ার তারেক হোসেন (৩২), বগুড়া সদর উপজেলার সাতশিমুলিয়ার সুমন প্রামানিক (২২), একই উপজেলার সুলতানগঞ্জ পাড়ার সাব্বির পাশা ওরফে শাওন (৩৩), মোস্তফা পাশা ওরফে শ্যামল (৩৫), মালগ্রাম উত্তর পাড়ার কালাম ওরফে সুরমা কালাম ওরফে জামাল (৩৪) এবং নিশিন্দারা মধ্যপাড়ার রাসেল আহমেদ (৩৫)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাত সোয়া ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বছিলা এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার ফার্নিচার বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-১৬৬৪) গাইবান্ধা ও দিনাজপুরগামী হয়। ভোর রাত সাড়ে ৪টার দিকে গাড়িটি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ বি-ব্লক ওভারপাস এলাকায় পৌঁছালে ৩টি প্রাইভেট কারে থাকা ১৪-১৫ জনের একদল ডাকাত টর্চলাইটের সংকেতে গাড়ি থামায়। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালক আল-আমীন (৩৫) ও হেলপার রফিককে (৪৫) হাতকড়া পরিয়ে হাত-পা বেঁধে প্রাইভেট কারে তুলে নেয়। এ সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন, ড্রাইভিং লাইসেন্স ও নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে ভোর ৫টার দিকে বগুড়া দ্বিতীয় বাইপাসের ঘুনিয়াতলা এলাকায় চালক ও হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এরপর পিকআপ মালিক মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আরিফ হোসেন বাদী হয়ে ১৩ আগস্ট শাজাহানপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের দিন রাতেই সন্দেহভাজন হিসেবে রাতুলকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে মোট ৭ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া লুণ্ঠিত মালামাল এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম