• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: তৌহিদ

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৫
আপডেট: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
তারেক রহমান দেশে ফিরতে চাইলে তার ট্র্যাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা সমাধানে সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা তার জানা নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট সরবরাহে সরকার প্রস্তুত রয়েছে।

সরকার নিজে থেকে কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয় সেটার প্রয়োজন নেই’। তিনি যখন দেশে ফিরতে চাইবেন আমাদের যতটুকু সহায়তা করার অবশ্যই করবো।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছিল, তার পর ভারতের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এরপর এ বিষয়ে আর কোনো চিঠি দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তা গণমাধ্যমে জানানো হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম