• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

দুই ম্যাচ খেলতে দেশে আসলেন হামজা চৌধুরী

প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫ ২:১৩
আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫ ২:১৩

 

জনতার আওয়াজ ডেস্ক
জুন উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলতে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী পুনরায় বাংলাদেশে এসেছেন। সোমবার (২ জুন) পৌনে এগারোটায় বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। হামজাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। এ সময় তার বাবা-মা’ও উপস্থিত ছিলেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে রওনা হবেন হামজা। হামজার সঙ্গে কথা বলার জন্য সাংবাদিকরা বিমানবন্দরের সামনে অপেক্ষা করছেন। আজ হোটেলে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা। জাতীয় দলের স্প্যানিশ কোচ আজকের অনুশীলন কালকের মতো ক্লোজড ডোর রেখেছে।

২৫ মার্চ ভারতে এশিয়ান কাপ খেলতে হামজা বাংলাদেশে এসেছিলেন। তখন তিনি সপরিবারে এসে সরাসরি সিলেটে গিয়েছিলেন। সিলেট বিমানবন্দরে সমর্থকদের ছিল উপচেপড়া ভিড়। বাফুফে হামজার অভ্যর্থনা ব্যবস্থা গোছালোভাবে করতে পারেনি। আজ ঢাকা বিমানবন্দরেও হামজাকে দেখতে সমর্থক আসলেও সেই সংখ্যাটা সিলেটের চেয়ে কমই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম