• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত র‍্যাব

প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১:৫১
আপডেট: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১:৫১

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা মানসিকভাবে তৈরি আছি বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধীনে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। উনারা যেভাবে পরিচালনা করেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো। কিন্তু আমাদের দায়িত্ব মূলত এটাই হবে, সাধারণ মানুষজন যেন কেন্দ্র গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আমরা সেটা দৃঢ়ভাবে করবো।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক আরো বলেন, আমরা এ দেশের সন্তান। এ দেশ আমাদের, এ দেশের জনগণ আমাদের। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, বঙ্গবন্ধু দেশকে ভালোবেসেছেন; আমরা তারই অনুসারী। আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। মানুষের নিরাপত্তা দেওয়া দায়িত্ব আমাদের।

এসময় উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল এএসএম শফিকুল্লাহ, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার প্রমুখ।

পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম