• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচনে বিজয়ী হতে হলে ক্লান্তিহীন পরিশ্রম অপরিহার্য: ডা. তাহের

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৩:৪৪
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৩:৪৪

 

জনতার আওয়াজ ডেস্ক

নির্বাচনে বিজয়ী হতে হলে ক্লান্তিহীন পরিশ্রম অপরিহার্য। দায়িত্বশীলদের পূর্বের সকল পরীক্ষার চেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে। সেভাবে প্রস্তুতি নিয়ে মাঠপর্যায়ে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (২৯ মে) চট্টগ্রাম নগরীর দিদার মার্কেটস্থ সাফা আর্কেডে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল নির্বাচনী দায়িত্বশীল সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের প্রস্তুতি নিতে হবে। দিনের পথে যারা থাকে তারা পরস্পর ভাই-ভাই। এই সম্পর্ক পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী সংকট, সংঘর্ষ, দেশি-বিদেশি ষড়যন্ত্র এই দায়িত্বশীলদেরই মোকাবিলা করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর, সংসদীয় দলের সাবেক হুইপ ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ, মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, রাঙামাটি জেলা আমির অধ্যাপক আবদুল আলিম প্রমুখ।

উক্ত দায়িত্বশীল সমাবেশে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেন, অতীতের তুলনায় বর্তমানে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। দেশের মানুষ দেশকে নতুন আঙ্গিকে দেখতে চায়। দেশের আমানত তারা জামায়াতে ইসলামীকে তুলে দিতে চায়। আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের বিগত ১৫ বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

সম্মেলনে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের ২৩ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম