• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নেত্রকোনায়-৪ উপ নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আ’লীগ প্রার্থী

প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ৯:০৩
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ৯:০৩

 

নিউজ ডেস্ক

নেত্রকোনায়-৪ আসনের (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সোমবার (২৪ জুলাই) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

এতে সাজ্জাদুল হাসান ব্যাতীত অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলে এবং প্রার্থিতা প্রত্যাহার না করলে রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্ববন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই মঙ্গলবার (২৫ জুলাই)। আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩৯ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সোমবার (৩১ জুলাই)। প্রতীক বরাদ্দ মঙ্গলবার (১ আগস্ট)।

আইন অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে একক বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সাজ্জাদুল হাসান সরকারের সাবেক সিনিয়র সচিব ছিলেন। ১১ জুলাই সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। তিনিও আওয়ামী লীগ থেকে নির্বাচিত ছিলেন। এই আসনে জয়ী হওয়ার পর সাজ্জাদুল হাসানই হবে সবচেয়ে কম সময়ের সংসদ সদস্য।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম