• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫ ১০:০২
আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫ ১০:০২

 

জনতার আওয়াজ ডেস্ক
ভারতের অরুণাচলের ইউপিয়ায় নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ২-১ গোলে নেপালকে হারিয়েছে তারা।

আগামী পরশু ১৮ টুর্নামেন্টের ফাইনাল। স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার আজ রাতের দ্বিতীয় সেমিফাইনালের পর বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল নিজে একটি গোল করেছেন, আরেকটির যোগানদাতা তিনি। ৭৩ মিনিটে ফয়সালের কর্ণার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন আশিকুর রহমান। নেপালের ডিফেন্ডার ও গোলরক্ষক কোনো সুযোগ পাননি। ফয়সালের দারুণভাবে আশিকুরকে বল ফেলেছিলেন। আশিকুর চমৎকার দক্ষতায় ফিনিশিং করেন।

সাত মিনিট পর এবার নিজেই গোল করেন অধিনায়ক। বক্সের মধ্যে ফয়সালের উদ্দেশ্যে বল বাড়ান মানিক। তিনি দুর্দান্তভাবে ফিনিশিং করে লিড ২-০ করেন।

নেপাল ৮৬ মিনিটে এক গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেয়। সংঘবদ্ধ আক্রমণে নেপাল বাংলাদেশের রক্ষণ ভেদ করে। গোলরক্ষক মাহিন এগিয়ে আসলে তার পাশ দিয়ে নেপালী ফুটবলার বল জালে পাঠায়। রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। নেপাল ম্যাচে সমতা আনার চেষ্টা করে ব্যর্থ হয়। বাংলাদেশ বেশ সতর্কতার সাথে খেলা শেষ করে বিজয়ের উল্লাস করে।

প্রথমার্ধে বাংলাদেশ অবশ্য ভালো মানের ফুটবল খেলতে পারেনি। নেপাল প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যেতে পারত। ৩০ মিনিটে নেপালের একটি আক্রমণ সাইড পোস্টে লেগে ফেরত আসে। বাংলাদেশের গোলরক্ষক মাহিন একাধিকবার প্রথমার্ধে পরাস্ত হয়েছেন। নেপাল বল পজেশন ও আক্রমণে প্রথমার্ধে বেশ এগিয়ে ছিল। বাংলাদেশ কাউন্টার অ্যাটাক করলেও গোল পাওয়ার মত ছিল না। ৩২ মিনিটে বক্সের একেবারে উপরে ফ্রি কিক পেলেও বাংলাদেশ কাজে লাগাতে পারেনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম