• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৬:৩৭
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৬:৩৭

বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
 

বরিশাল প্রতিনিধি
বাস (ফাইল ছবি)

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের কারণে বরিশাল থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বরিশাল থেকে ছেড়ে যাওয়া কোনও বাস ঢাকায় পৌঁছাতে পারেনি। মহাসড়কে বাধার মুখে টেকেরহাট এলাকা থেকে বাসগুলোকে ফিরে আসতে হয়েছে।

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের বাস মালিক গ্রুপের সভাপতি মোশারেফ হোসেন বলেন, বরিশাল থেকে ঢাকাগামী তার নিজস্ব ছয়টি বাস রয়েছে। নির্ধারিত সময়ে বাসগুলো বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হলেও টেকেরহাটে বাধার মুখে পড়ে। পরে চালকরা বাস নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে ফিরে আসতে বাধ্য হন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রী নিয়ে ঢাকামুখী হওয়া বাসগুলোকেও একইভাবে ফিরে আসতে হয়েছে।

এনা পরিবহনের ম্যানেজার মোহাম্মদ মিরাজ বলেন, সকালে তাদের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। টেকেরহাট পার হওয়ার পর মহাসড়কে বাধার কারণে সেটিও ফিরে আসে। নথুল্লাবাদ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া অন্যান্য পরিবহনের বাসগুলোকেও ফিরে আসতে হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে বিভিন্ন পরিবহনের একাধিক বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হলেও টেকেরহাট এলাকা পার হতে পারেনি। যাত্রীদের নিরাপত্তা ও যানবাহনের ক্ষতির আশঙ্কায় কোনও পরিবহন কোম্পানি আর ঢাকামুখী বাস পাঠায়নি। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

মিরাজ জানান, বিকাল ৫টার পর থেকে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম