• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পল্লবীতে আমিনুল হকের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ

প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২৫
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২৫

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষ থেকে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর পবিত্র রমজানের দ্বিতীয় দিনে পল্লবীতে মাসব্যাপী ইফতার বিতরণ করা হয়। এদিন বিকেলে পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করেন।

এসময় স্থানীয় বিভিন্ন এলাকায় অসচ্ছল ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

নেতাকর্মীরা জানান, আমিনুল হকের উদ্যোগে পুরো রমজান মাস ধারাবাহিকভাবে এই ইফতার বিতরণ কার্যক্রম চলবে। রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহায়তা ও সহমর্মিতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম