• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

অবশেষে গায়িকা পারশার সঙ্গে বিয়ের স্বীকারোক্তি আসাদের

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৫:২৫
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৫:২৫

অবশেষে গায়িকা পারশার সঙ্গে বিয়ের স্বীকারোক্তি আসাদের
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের খবর অবশেষে স্বীকার করেছেন স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

লাইভে আসাদ নূর জানান, কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে নয়, আইনি প্রক্রিয়ায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে সেটি বাংলাদেশের প্রচলিত আইনে নয়। তার দাবি, ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাদের বিয়ে হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণের প্রয়োজন হয়নি বলেও জানান তিনি।

বিয়ের পদ্ধতি নিয়ে সমালোচকদের প্রশ্নের জবাব দিতে গিয়েও আসাদ নূর ধর্ম নিয়ে সমালোচনা করেন।

এ সময় বিয়ের খবর এত দিন গোপন রাখার কারণও ব্যাখ্যা করে তিনি। জানান, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙতে এবং মানুষের প্রতিক্রিয়া দেখতে পরিকল্পিতভাবেই বিয়ের বিষয়টি নিয়ে রহস্য তৈরি করেছিলেন তারা। পাঞ্জাবি, শাড়ির আঁচল ও সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণের মতো বিষয়গুলোও ছিল সেই পরিকল্পনার অংশ।

উল্লেখ্য, সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেন পারশা মাহজাবীন পূর্ণী। তবে ছবিতে স্বামীর মুখ আড়ালে রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা জল্পনা তৈরি হয়। অবশেষে লাইভে এসে আসাদ নূর নিজেই বিয়ের খবর স্বীকার করলেন। পারশা নিজেও সামাজিক মাধ্যমে একই ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম