• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২১
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২১

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে চীন সরকারের অভিনন্দন পৌঁছে দিয়েছেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘চীন সরকারের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের এ সৌজন্যে সাক্ষাৎ। তিনি চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।’

হুমায়ুন কবির আরও বলেন,‘দুই দেশের সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, বাংলাদেশের উন্নয়ন নিয়ে কিভাবে কাজ করা যায়, এসব নিয়ে আলোচনা হয়েছে।’

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তবে সময়সূচি নিয়ে আলাপ-আলোচনা হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক অভ্যন্তরীণ অগ্রাধিকারমূলক কাজ চলছে। যখন তিনি বিদেশ সফর শুরু করবেন তখন চীন সফরের বিষয়টি বিবেচনা করবেন।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম