• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বড় পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:১৩
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:১৩

বড় পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম
 

একদিনের ব্যবধানে প্রায় ৩ শতাংশ দরপতনের পর বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় আগামী মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কায় স্বর্ণের দামে প্রভাব পড়েছে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৪৩ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। আগের দিন মঙ্গলবার দাম প্রায় ৩ শতাংশ কমে ৪ হাজার ১৭ দশমিক ২১ ডলারে নেমে গিয়েছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার মূল্য শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ দশমিক ১০ ডলারে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যে দেখা গেছে, অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। এর ফলে আগামী ডিসেম্বরে ফেড সুদের হার আধা শতাংশীয় পয়েন্ট বাড়াতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।

সিএমইর ফেডওয়াচ টুলের জানিয়েছে, ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা এখন ১০০ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা। মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল ৮৪ শতাংশ।

বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, আগের দিনের বড় দরপতনের পর স্বর্ণের বাজারে সাময়িক পুনরুদ্ধার দেখা যাচ্ছে। বিনিয়োগকারীদের একাংশ মুনাফা তুলে নিচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতি ও ফেডের কঠোর নীতির ইঙ্গিত সুদের হার বাড়ার প্রত্যাশা জোরালো করেছে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যেতে পারে।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও দাম বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫২ ডলার ৩৮ সেন্ট হয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮ ডলার ৩৮ সেন্টে দাঁড়িয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম