• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বাড়িতে স্বাধীনতা নেই শাহরুখ খানের

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:২৬
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:২৬

বাড়িতে স্বাধীনতা নেই শাহরুখ খানের
 

বাড়ির অন্দরমহলে শেষ কথা চলে গৌরী খানেরই! অন্তত শাহরুখ খান নিজে তেমনই মন্তব্য করলেন। স্ত্রী এবং সন্তানদের নিয়ে মজার অভিজ্ঞতার কথা শুনিয়ে ফের হাসির রোল তুললেন বলিউডের বাদশা।

১১ নভেম্বর দুবাইয়ে নিজের আবাসন প্রকল্প ‘শাহরুখজ বাই ডানিউব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এমনই নানা কথা বললেন অভিনেতা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কর্ণ জোহর। এই আবাসন প্রকল্পের অন্যতম আকর্ষণ গৌরীর নকশা করা বিলাসবহুল পেন্টহাউজ।

অনুষ্ঠানের মঞ্চে কর্ণ জানতে চান, নিজের বাড়িতে এমন কোনও কাজ আছে, যা করার অনুমতি শাহরুখ পান না? উত্তরে অভিনেতার অকপট স্বীকারোক্তি, ‘নিজের বাড়িতে আমি কিছুই করতে পারি না।’ স্বাভাবিক ভাবেই তার এই মন্তব্যে হাসিতে ফেটে পড়েন দর্শক।

কথার সূত্র ধরেই গৌরীকে নিয়ে শাহরুখ বলেন, ‘বাড়িতে গৌরীর পছন্দ নিয়ে কোনও কথা বলা চলে না। ওয়াই-ফাই কাজ না করলেও অভিযোগ করা যাবে না। বিছানায় বসে খাওয়ার অনুমতি নেই। বাড়ির রং, দেওয়ালে টাঙানো ছবি, সিঁড়ি, লিফ্‌ট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা, কোনও কিছু নিয়েই মন্তব্য করা যায় না। আমাদের শুধু চুপচাপ বসে থাকতে হয়। আর বলতে হয়, ‘গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছ!’

এখানেই থামেননি অভিনেতা। দুবাইয়ের নতুন প্রকল্পের পেন্টহাউজ নিয়েও মজার মন্তব্য করেন তিনি। বলেন, ‘এখানে পেন্টহাউজে এলেও আমাকে একই কথা বলতে হবে। বলতে হবে, ‘গৌরী, কী সুন্দর পেন্টহাউজ বানিয়েছ!’ বাড়ির বাইরে অবশ্য আমি, আরিয়ান এবং সুহানা নিজেদের মতো আনন্দ করি। কিন্তু বাড়ির ভিতরে ঢুকলেই আমাদের আর কোনও স্বাধীনতা থাকে না।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম