• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা.

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:১৭
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:১৭

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা.
 

বিদায় নিচ্ছে কার্তিক, তবে কাটছে না বৃষ্টির দাপট। দেশের বিভিন্ন অঞ্চলে এখনো বিচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। সবশেষ ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত। এর মধ্যেই তাপমাত্রা বিরাজ করছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে শুক্রবারের মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হতে পারে একটি লঘুচাপ। যা পরবর্তী সময়ে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় শুক্রবারের (১৩ নভেম্বর) কাছাকাছি সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এটি ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আগামী পাঁচ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে। এ সময়ে বাগেরহাটের মোংলায় ১৩ মিলিমিটার, চাঁদপুরে ১২, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮, যশোরে ৭ এবং ফরিদপুরে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের আরও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম