• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:২৩
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:২৩

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
 

লিওনেল স্কালোনি ২০৩০ বিশ্বকাপের পর পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকতে রাজি হয়েছেন। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত হয়েছে। এ বছরের বিশ্বকাপ ফাইনালে হারের পর থেকে তার ভবিষ্যৎ নিয়ে যে সন্দেহ ঘুরছিল, তার অবসান হলো।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া সংবাদ সম্মেলনে স্কালোনির চুক্তি নবায়নের কথা জানান। সেখানে ৪৮ বছর বয়সী এই কোচও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, তিনি আগের মতোই উদ্দীপ্ত, ‘প্রথম দিনের’ মতো। তিনি আরও বলেন, ‘এখন একটি নতুন প্রকল্প শুরু হচ্ছে।’ এক মাস আগে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। প্রায় ২০ বছর ধরে তিনিই ছিলেন দলের প্রাণভোমরা।

তাপিয়া বলেন, চুক্তির মেয়াদ শেষ হলে স্কালোনি হবেন সবচেয়ে বেশি বিশ্বকাপে দায়িত্ব পালন করা আর্জেন্টিনা কোচ।

১৯ জুলাই নিউজার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হারে আর্জেন্টিনা। এরপরই নিজের ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা তৈরি করেন স্কালোনি। ২০১৮ সালের সেপ্টেম্বরে স্কালোনি দলের দায়িত্ব নেন। তার আগে রাশিয়া বিশ্বকাপে দুঃসহ অভিজ্ঞতা হয়েছিল আর্জেন্টিনার। দলটি বিদায় নিয়েছিল শেষ ষোলোয়। আগে কোচিংয়ের কোনো অভিজ্ঞতা না থাকলেও তিনি ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই দায়িত্ব নেন। দলটিকে গড়ে তোলেন আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল হিসেবে।

তার হাত ধরে ২০২২ সালে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এ ছাড়া তার কোচিংয়ে ২০২১ সালে ২৮ বছরের শিরোপাখরা কাটায় দলটি, এরপর জেতে ২০২৪ সালের কোপা আমেরিকাও। তবে মেসি পরবর্তী যুগে নতুন চ্যালেঞ্জ নিয়ে ডাগআউটে দাঁড়াতে হবে স্কালোনিকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম