• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ একাত্ম হয়ে আন্দোলনে নেমেছে : মুক্তাদির

প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০২
আপডেট: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০২

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দ্রব্যমূল্য উদ্ধগতি প্রতিকার, জ্বালানি-বিদ্যুতের দাম কমানো, মিথ্যা মামলা প্রত্যাহার এগুলো আর বিএনপির একার দাবি নয়। এগুলো এখন সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের আর এই সরকারের ভাড় বহন করার ক্ষমতা নেই। মানুষের কোমর ভেঙে গেছে। সাধারণ মানুষ আজ দিশেহারা। দেশ একটি বৃহত্তর কারাগারে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ সেই বৃহত্তর কারাগারে বন্দি। এই অবস্থান থেকে মানুষ বের হতে চায়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের রেজিস্ট্রার মাঠ বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচিতে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মুক্তাদির আরো বলেন, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ একাত্ম হয়ে আন্দোলনে নেমেছে। আমাদের বিগত সমাবেশগুলোতে সেটা প্রমাণিত হয়েছে। বিএনপির দাবি হল এই সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযেগ্য নির্বাচন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম