• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

যুবদল নেতা মোমেনের পরিবারের পাশে আফরোজা-নিপুন

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৬:২৯
আপডেট: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৬:২৯

 

নিউজ ডেস্ক

অবস্থান কর্মসূচি থেকে গ্রেপ্তার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার জিনজিরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল মোমেনের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুবদল নেতা মোমেনের জিনজিরার মান্দাইলের বাড়িতে গিয়ে তার স্ত্রী ও সন্তানদের খোঁজ-খবর নেন আফরোজা আব্বাস।

এ সময় তার সাথে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থাকা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ স্থানীয় নেতাবৃন্দ।

অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ‘গত ২৯ জুলাই ধোলাইখালে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে যখন আমাদের নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর পুলিশ যখন হামলা করে, তখন তাকে রক্ষার জন্য অনেক নেতাকর্মী এগিয়ে এসেছিলেন। তাদের সবাইকেই পুলিশ পিটিয়ে আহত করেছিল। তাদের মধ্যে যুবদল নেতা আবদুল মোমেনও ছিলেন। তাকে মারতে মারতে গায়ের বস্ত্র ছিড়ে ফেলেছিল পুলিশ। সে ভিডিও এখন সামাজিক যোগযোগ মাধ্যমসহ গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে। অনেকের সাথে সেদিন ধোলাইখাল থেকে গুরুতর আহত যুবদল নেতা মোমেনকেও গ্রেপ্তার করা হয়। আজ আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারের খোঁজ-খবর নিয়েছি। এ সময় তার পরিবারের হাতে কিছু নগদ টাকা দেওয়া হয় বলে স্থানীয় নেতারা জানান।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম