• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬ ২:৩৯
আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২৬ ২:৩৯

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘ঐতিহ্যের সাথে লাবণ্যের ছোঁয়া।’

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গোলাপি রঙের শাড়িতে সেজেছেন তিনি। সোনালি নকশা করা শাড়ি আর পরিপাটি খোঁপায় বাঁধা চুল- সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী আবহ।

গলায় মানানসই চোকার, কানে দুল ও হালকা মেকআপে পূজা চেরিকে দেখাচ্ছে আরও অনিন্দ্যসুন্দর।

এদিকে আয়নার সামনে দাঁড়িয়ে মৃদু হাসিতে ধরা দিয়েছেন পূজা। আরেকটিতে স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার অভিব্যক্তি ও উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা।

ছবিগুলো প্রকাশের পরপরই কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যা বইতে শুরু করে। একজন নেটিজেন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ আরেকজনের মন্তব্য, ‘লালপড়ী আপু।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম