• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শেখ কামালের জন্মবার্ষিকীতে বিশেষ ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ৪:৫৫
আপডেট: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ৪:৫৫

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন।

শনিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের ডাকটিকিট, ৪০ টাকার তিনটি স্ট্যাম্প, ১০ টাকার ফার্স্ট ডে কভার এবং পাঁচ টাকার ডাটা কার্ড সম্বলিত একটি স্যুভেনিরও প্রকাশ করেন।

এ উপলক্ষে শেখ হাসিনা একটি বিশেষ ক্যানসেলার ব্যবহার করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান এবং ডাক অধিদফতরের মহাপরিচালক মো: হারুনুর রশীদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডাকটিকিট এবং প্রথম দিনের কভারটি আজ ঢাকা জিপিও-র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে।
সূত্র : ইউএনবি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম