• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৫
আপডেট: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৫

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এই সংক্রান্ত আদেশ জারি হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন। এরআগে তিনি আর্টডকের জিওসি ছিলেন।

পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাসদর দফতরে রয়েছেন তিনি।

এদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এরআগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন তিনি।

এছাড়া বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম