• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

স্থানীয় সরকার দিবস: জনপ্রতিনিধিরা যাচ্ছেন গণভবনে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১:৪৭

 

নিউজ ডেস্ক
দেশে প্রথমবারের মতো উদযাপন করা হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন স্থানীয় সরকার পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিরা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনপ্রতিনিধিরা বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটা থেকেই গণভবনের সামনে অবস্থান করতে শুরু করেন। এরপর ৯টা থেকে জনপ্রতিনিধিদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়।

স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে গণভবনে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌর মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় ৮ হাজার জনপ্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেবেন। তবে সাময়িক বরখাস্ত এবং মামলার আসামিদের ডাকা হয়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম