• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিল্প ও সাহিত্য

হয় না দেখাদেখি : শহীদুল্লাহ ফরায়জী

প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ৭:০৭
আপডেট: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ৭:০৭

 

সে আর আমি
একসঙ্গে থাকি
হয় না দেখাদেখি,
আমি জানি না রে জানি না
বুঝি না রে বুঝি না
কে কারে দেয় ফাঁকি রে বন্ধু
কে কারে দেয় ফাঁকি,
সে আর আমি একসঙ্গে থাকি
হয় না দেখাদেখি।

যাকে যায় না দেখা দু’চোখে
মর্তলোকে বা স্বর্গালোকে
কেন দেখার গোপন বাসনা
জন্ম নিলো এই বুকে!
জানি রে জানি
পাবো না দেখা
তবু আশা বেঁধে রাখি
সে আর আমি একসঙ্গে থাকি
হয় না দেখাদেখি।

এক ঘরেতে বসত
তবু হয় না পরিচয়,
যতই নির্ভর পরস্পর
তবু কেউ কারো নয়।

হায় রে অন্ধ আমি
যে ডুবে থাকে
চোখের মাঝে
কেমন করে দেখবো তাকে!

সে আর আমি
সর্বনাশে মাখামাখি
হয়নি, হবেও না
চিরকাল দেখাদেখি।

faraizees@gmail.


 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম