• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : ডা. শাহাদাত

প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫ ১:০৭
আপডেট: রবিবার, ১৫ জুন, ২০২৫ ১:০৭

 

জনতার আওয়াজ ডেস্ক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে সদ্য অনুষ্ঠিত সৌহার্দ্যপূর্ণ বৈঠক থেকে আমরা এই পরিষ্কার বার্তা পেয়েছি।

শনিবার (১৪ জুন) নগরের লাভ লেইন এলাকার একটি কমিউনিটি সেন্টারে ঈদ পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত বলেন, সব বিভেদ ভুলে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। গণতন্ত্র ফিরে পেতে হলে জাতীয় ঐক্যের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

দলীয় শৃঙ্খলা নিয়ে মেয়র শাহাদাত বলেন, গত ১৬ বছরে হাজারো নেতাকর্মী মামলা, হামলা, নিপীড়ন সহ্য করে দলের পাশে থেকেছেন। কেউ আওয়ামী লীগে যাননি। তারাই আগামী নেতৃত্বে আসবেন। যারা সাম্প্রতিক সময়ে দলে এসে বিভ্রান্তি তৈরি করছেন, তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দিতে হবে।

তিনি আরও বলেন, ১৬ বছর মাঠে থাকা নেতাকর্মীরাই পদ পাবেন। হঠাৎ উড়ে এসে কেউ পদ বাগিয়ে নিলে, তাকে সরিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ শুভেচ্ছা বক্তব্য দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম