• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

অস্তিত্ব সংকটে পড়ে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন: সারজিস

প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫ ১:৪৯
আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫ ১:৪৯

 

গাইবান্ধা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অস্তিত্ব সংকটে পড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা মনে করি সাধারণ ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল বলেই হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে যদি শুধুমাত্র ছাত্ররা রাজপথে নামত তাহলে কখনোই অভ্যুত্থান সম্ভব হতো না। শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা মোড়ে এক পথ সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সাধারণ মানুষ যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটাকে প্রতিরোধ ক্ষমতা আর কারও থাকে না।

সারজিস বলেন, আপনারা যদি ক্ষমতার সঙ্গে আপস করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আপনারা শুধু আপস করবেন তার সঙ্গে যেই এলাকার এবং জনগণের প্রতিনিধিত্ব করে। আপনারা যদি কোনো একটা দল বা পদ দেখে যে এই মানুষটাতো ক্ষমতাবান সে যতো অপরাধ এবং অন্যায় করুক না কেনো তার প্রতিবাদ করলে কিছু হতে পারে তাহলে এই এলাকার উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা যদি মনে করত শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে সমস্যা হতে পারে তাহলে এই অভ্যুত্থান কোন দিন হতো না। আমরা আপনাদের সঙ্গে কথা বলতে ও শুনতে এসেছি কিন্তু এটা নয়, আপনারা আমাদেরকে ভোট দিয়েন। আপনাদেরকে এটা বলতে চাই যারা এলাকা নিয়ে কাজ করবে, যারা ভালো মানুষ, যাদের গ্রহণ যোগ্যতা আছে, ব্যক্তিত্ব আছে, যারা চাঁদাবাজি করে না, ক্ষমতার অপব্যবহার করে না, আপনাদের পাশে থাকে আপনারা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করুন।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, আগামীর বাংলাদেশে এ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দল, মার্কার দাসত্ব আর করব না। বিগত ১৬ বছরে আপনাদেরকে দলীয় প্রশাসন বানানো হয়েছিল। আপনারাই দেখেছেন কিভাবে এ দলীয় প্রশাসন সংকটে পড়েছে। আপনাদের চাওয়া পাওয়ার ওপর ভিত্তি করে এনসিপি তাদের ইতিহাস গঠন করবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, কেন্দ্রিয় সংগঠক নাজমুল হাসান সোহাগ। পরে গাইবান্ধা, বোনারপাড়া, ফুলছড়ি, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও পলাশবাড়ীর পথ সভায় বক্তব্য রাখেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম