• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আড়াইহাজারে তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ৫:৫৯
আপডেট: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ৫:৫৯

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়কে ডাকাতির সংঘটিত হওয়ার পর তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
রবিবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ চকেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলো, উপজেলার নয়নাবাদ গ্রামের হাজেম মীরের ছেলে আসিফ (২০), আইয়ুব মোল্লার ছেলে সালমান ওরফে সোহান (২০) ও হান্নানের ছেলে আবির (১৯)।
জানা গেছে, খাগকান্দা ইউনিয়নের বঙ্গারবাজারের একতা ডেকোরেটরের মালিক মাইনুদ্দিন শনিবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি যাচ্ছিলেন। এ সময় তিনি জাঙ্গালিয়া নয়নাবাদ সড়কের নয়নাবাদ চকেরবাড়ী মোড়ে আসা মাত্র পাঁচজন সশস্ত্র ডাকাত তার গাড়ি গতিরোধ করে এবং নানা প্রকার ধারালো অস্ত্রের মুখে তার কাছ থেকে নগদ ১১ হাজার ৩০০ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ সময় মাইনুদ্দিনের ভ্যানচালক মিজান পাঁচ ডাকাতকে চিনতে পারেন। পরে স্থানীয় লোকজন নিয়ে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
বাকি দুজন একই গ্রামের রেজাউল মেম্বারের ছেলে আকাশ মিয়া (২০) ও ইসলামপুর গ্রামের আলামিন (২৮) পলাতক রয়েছেন। এ ঘটনায় ডেকোরেটর মালিক মাইনুদ্দিন বাদী হয়ে রবিবার সকালে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি স্বীকার করে বলেন, আটকদের আদালতে চালান করা হয়েছে। পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে। তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম