• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এবার ভোট চোরদের বিরুদ্ধে দেশের ভেতরে-বাইরে স্যাংশন আসবে : আমীর খসরু

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ১১:১২
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ১১:১২

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরির মাধ্যমে এবার ক্ষমতায় যাওয়া যাবে না। কোনো সুযোগ নেই। ভোট চোরদের তালিকা করা হচ্ছে, ভোট চোরদের চিহ্নিত করা হচ্ছে। এবার ভোট চোরদের বিরুদ্ধে দেশের ভেতরে-বাইরে স্যাংশন আসবে। পালিয়ে যাবার কোনো সুযোগ নেই।

রোববার (৯ এপ্রিল) রাজধানীর দারুসসালামস্থ এস এ খালেকের বাসভবনে ঢাকা মহানগর উত্তর দারুস সালাম থানা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজপথে তীব্র গণআন্দোলনের মাধ্যমে ফয়সালা করে আওয়ামী সরকারকে বিদায় নিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে বাংলাদেশে। গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা লাভ করবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সাউথ এশিয়ান ইকোনমিক ফোরাম নামে এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বর্তমানে যেটি চলছে, এটিকে বলে দুর্ভিক্ষ। এরচেয়ে খারাপ কোনো দেশে হতে পারে না। সাংবাদিককে তুলে নিয়ে তারা প্রমাণ করেছে, তারা কত কঠিন সময় পার করছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধানের কথা বলে তারা আরেকবার ভোট করার পায়তারা করছে। সংবিধান কী? এই যে শামসুজ্জামান কে নিয়ে গেছেন, এটা কি সংবিধান লঙ্ঘন নয়? এই যে কিছু দিন আগে মহিলাকে তুলে নিয়ে গেছেন, এটা কি সংবিধানের লঙ্ঘন নয়? সারাদেশে গায়েবি মামলা দিয়েছেন, এটা কি সংবিধানের লঙ্ঘন নয়? আপনারা যে সারাদেশে হাজার হাজার মানুষ গুম, খুন, হত্যা করছেন, এগুলো কি সংবিধান লঙ্ঘন নয়? ৩৫ লাখ বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে রেখেছেন, এগুলো কি সংবিধান লঙ্ঘন নয়? আপনারা যে চুরি করে ক্ষমতা দখল করে রেখেছেন, এটা কি সংবিধান লঙ্ঘন নয়? সংবিধান কি বলে?

আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবং দলীয় নেতাকর্মী ও ঢাকাবাসীকে সালাম ও ঈদের শুভেচ্ছা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আজ দেশের অর্জিত স্বাধীনতা নেই, জনগণের ভোটের অধিকার ও মানবাধিকার ভূলুণ্ঠিত। একটা অবৈধ ও অনৈতিক সরকার জোড় করে ক্ষমতা দখল করে রেখেছে। এই অবৈধ আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করাই আমাদের একমাত্র অঙ্গীকার।

দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজুর সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব, মহিলা দলের সুলতানা আহম্মেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য হাজী মো: ইউসুফ, হুমায়ুন কবির রওশান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর ইসলাম সাইদুল, মিরপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মো: দেলোয়ার হোসেন দুলু, মহিলা দল নেএী মিসেস রুনা লায়লা রুনা, স্বপ্না আহম্মেদ, দারুস সালাম থানা বিএনপির আরিফ মৃধাসহ থানা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য এ বি এম এ রাজ্জাক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী রেজওয়ানুল হোসন রিয়াজ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম