• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কারাবন্দি অবস্থায় মারার গেলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি

প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ১:১১
আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ১:১১

 

রোববার, সেপ্টেম্বর ৪, ২০২২, রাত সাড়ে আটটার দিকে, মেহেরপুর জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
রোববার রাত ৮টার দিকে তিনি কারাগারে অসুস্থ হন; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যার পর তোফায়েল আহমেদ অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তোফায়েলের বাবা ইউনুস আলী জানান, কারাগারে তার সন্তান তোফায়েল আহমেদের মৃত্যু হয়েছে সন্ধ্যায়। অথচ পরিবারকে সেই মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে রাত সাড়ে ১০টায়। তিনি জানান, তার ছেলের হালকা ডায়বেটিস ছিল। অন্য কোনো রোগ ছিল না। প্রায় দুই মাস আগে পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে। শনিবার সকালে জেলা কারাগারে ফটকে দাঁড়িয়ে পরিবারের লোকজন তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে এসেছে। সেই সময় তাকে অসুস্থ মনে হয়নি।
মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা কারা অভ্যন্তরে অসুস্থ হলো। তাকে হাসপাতালে নেওয়া হলো। অথচ কারা কর্তৃপক্ষ তার পরিবারকে কিংবা দলের নেতৃবৃন্দকে জানায়নি। মৃত্যুর ২-৩ ঘণ্টা পর পরিবারকে তার মৃত্যু সংবাদ জানানো হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুল হাসান মেহেদী বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগার কর্তৃপক্ষ তাকে এনেছিল চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। তাই তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।
তোফায়েলের বাড়ি মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের কুঠিপাড়ায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম