• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কালীগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ৬:৫১
আপডেট: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ৬:৫১

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ রাজন বিশ্বাস রাজু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার একতারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজন বিশ্বাস একতারপুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান। কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত আয়োজিত সংবাদ সম্মেলনে মীর আবিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল একতারপুর এলাকায় অভিযান চালিয়ে রাজন বিশ্বাস ওরফে রাজুকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থেকে একটি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। তিনি আরও জানান, রাজন বিশ্বাস রাজু একজন পেশাদার সন্ত্রাসী। নাশকতা, মাদক, ধর্ষণসহ একাধিক মামলার এজাহার ভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন রাজন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম