• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই ইউজিসিতে যাবে শিক্ষার্থীর তথ্য: শিক্ষামন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৩৪
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৩৪

 

নিজস্ব প্রতিবেদক
ছবি : সংগৃহীত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরপরই তাদের তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সংরক্ষণের ব্যবস্থা করা এবং কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের সনদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সনদ জালিয়াতি ও অনিয়ম বন্ধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিছু প্রতিষ্ঠান সনদ বিক্রি করে। এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে। ইউজিসি কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করবে এবং সেই অনুযায়ী সনদ দেওয়ার ব্যবস্থা করা হবে। এতে কে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তার শিক্ষাজীবনের তথ্য কী, তা কেন্দ্রীয়ভাবে যাচাই করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘সব বেসরকারি বিশ্ববিদ্যালয় অনিয়ম করে না, সব শিক্ষকও অনিয়ম করেন না। তবে কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে পুরো খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাই শিক্ষার মান ও সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে চাই। এজন্য যেসব জায়গায় অনিয়ম রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম