• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ডা. মিলনের সমাধিতে জাসদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৩:৩০
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৩:৩০

 

৯০-এর গণঅভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডা. মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডা. মিলন স্মরণে নির্মিত নিঝুম স্থাপত্যেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুক্রবার জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল আজিম বনি ও আফজাল হোসেন খান বাচ্চু, জাসদ ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, যুব জোটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শরিফউদ্দিন সোহেল এবং সহদফতর সম্পাদক ইমন আহমেদ ইমানসহ অন্য নেতারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল ৪টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে কর্ণেল তাহের মিলনায়তনে মিলন দিবস উপলক্ষে জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম