• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কোম্পানীগঞ্জে ডাকাতদলের হামলায় ৩ পুলিশ আহত, গ্রেপ্তার-১

প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ১১:০৯
আপডেট: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ১১:০৯

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মো. ইসমাইল হোসেন মিশন গ্রেপ্তার করে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন, কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন, কনস্টেবল কামরুল এবং কনস্টেবল হাসান।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো. ইসমাইল হোসেন ওরফে মিশন (৩৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত রফিক সওদাগরের ছেলে।

পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের সদস্য মিশনকে গ্রেপ্তার করতে বিকেলের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা এবং ডাকাত মিশন তার হাতে থাকা ধারালো দা দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। এতে ৩ পুলিশ আহত হয়। ওই সময় পাল্টা পুলিশ এক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। অভিযানে আসামি মিশন গুলির স্প্রিন্টার পায়ে লেগে আহত হয়। পরে পুলিশ এবং গ্রেপ্তার আসামিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে ডাকাতি, চাঁদাবাজি সহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ঘটনায় পুলিশের কাজে বাধা-প্রদান এবং কর্তব্যকালীন সময়ে পুলিশকে আঘাত করার কারণে একটি নিয়মিত মামলা নেওয়া হয়েছে। ডাকাত মিশনকে গ্রেপ্তারের সংবাদ শুনে এলাকার সাধারণ মানুষ উল্লাস প্রকাশ করেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম