• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

শিকাগোতে বাংলাদেশের ইতিহাস তুলে ধরলেন হবিগঞ্জের কৃতী সন্তান শাহ মোজাম্মেল নান্টু

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৫:৩৭
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৫:৩৭

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী শিকাগোতে বাংলাদেশের দুই সাবেক রাষ্ট্রনায়কের নামে সড়কের সম্মানসূচক নামকরণের উদ্যোগ নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক ও কমিউনিটি সংগঠক শাহ মোজাম্মেল নান্টু। যিনি শিকাগো ইলিনয় স্টেট বিএনপির সভাপতি এবং হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সিনিয়র সম্মানিত সদস্য। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১১ নম্বর গজনাইপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামের ঐতিহ্যবাহী দরগাবাড়ির কৃতী সন্তান।

জানা যায়, দীর্ঘ প্রায় চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শাহ মোজাম্মেল নান্টু প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় নেতৃত্বের অবদান তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এরআগে ২০১৪ সালে তাঁর উদ্যোগে শিকাগোতে প্রতিষ্ঠিত হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’। নানা বাঁধা ও প্রতিকূলতা অতিক্রম করে তিনি শিকাগো সিটি কাউন্সিলের অনুমোদনের মাধ্যমে এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়ন করেন।

এর ১২ বছর পর তার উদ্যোগে শিকাগোর প্রাণকেন্দ্রে বিশ্ববিখ্যাত উইলিস টাওয়ার, সাবেক সিয়ার্স টাওয়ারের সামনে প্রতিষ্ঠিত হলো ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

চলতি বছরের ১৪ অক্টোবর শিকাগো সিটি কাউন্সিলে সড়কটির সম্মানসূচক নামকরণের অধ্যাদেশ পাস হয়। গত ২২ নভেম্বর সিটি অব শিকাগোর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন শিকাগো সিটির ৩৬তম ওয়ার্ডের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও বিএনপির নেতৃবৃন্দ।

এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন শিকাগো সিটির অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস, অল্ডারম্যান ব্রেন্ডন রেইলি, শিকাগো ইলিনয় স্টেট বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা শাহ মুসাদ্দেক মিন্টু এবং বাংলাদেশ কমিউনিটি অব শিকাগোল্যান্ডের সভাপতি শাহ মুশাররফসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

জানা যায়, বিশ্ববিখ্যাত উইলিস টাওয়ারের সামনে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৭৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত এই ভবনের কাঠামোগত নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের গর্ব, বিশ্ববরেণ্য প্রকৌশলী ড. ফজলুর রহমান খান।

শাহ মোজাম্মেল নান্টু হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীও ছিলেন। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেও তিনি মাতৃভূমি, নিজ এলাকার মানুষ এবং দলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন।

তার উদ্যোগে একই মার্কিন নগরীতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার নামে দুটি সম্মানসূচক সড়ক প্রতিষ্ঠা বাংলাদেশের ইতিহাস ও পরিচিতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি উল্লেখযোগ্য অর্জন।

 

যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা মনে করেন, শাহ মোজাম্মেল নান্টুর এই অর্জন শুধু নবীগঞ্জ, হবিগঞ্জ কিংবা বৃহত্তর সিলেটবাসীর জন্যই নয়, সমগ্র বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। তার এই উদ্যোগ প্রবাসে বাংলাদেশের ইতিহাস সংরক্ষণ, নতুন প্রজন্মের কাছে জাতীয় নেতৃত্বের অবদান তুলে ধরা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম