• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন তারেক রহমান

প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ৭:২৪
আপডেট: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ৭:২৪

 

নিউজ ডেস্ক
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছেন তারেক রহমান।

তার পাশের সিটে বসে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আর পেছনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ৩টার পরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে। যেখানে বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা নেয়ার কথা রয়েছে।

এর আগে ভোরে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মঙ্গলবার রাত পৌনে ১২টায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকা ছেড়ে যায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম